কাতলা মালাইকারি
কাতলা মালাইকারি উপকরণ : পাকা কাতলা মাছের টুকরো , ডুমো করে কাটা আলু , গরম মশলা , সর্ষের তেল , নারকেলের দুধ , ঘি , নুন , হলুদ , অল্প মিষ্টি , আদা বাটা , শুকনো লঙ্কা বাটা প্রণালী : কড়াইতে তেল গরম করে , আলুর টুকরো লালচে করে ভেজে তুলে নিতে হবে । ওই তেলে নুন, হলুদ মাখানো মাছের টুকরো এপিঠ ওপিঠ করে হাল্কা লালচে করে ভেজে তুলে নিয়ে , এবার তেলের মধ্যে ভাজা আলু দিয়ে তার মধ্যেই আদা বাটা , শুকনো লঙ্কা বাটা বা গুঁড়ো হাল্কা আঁচে কষিয়ে জল দিয়ে, একে একে নুন, মিষ্টি , হলুদ দিয়ে , ভাজা মাছের টুকরো দিয়ে ,ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে । ঝোল ঘন হয়ে এলে নারকেলের দুধ দিয়ে আরো খানিক ফুটিয়ে ঘি , গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে ।