Posts

Showing posts from August, 2020

এগ পকোড়া

Image
                                            উপকরণ  :  সুসিদ্ধ ডিম ( সংখ্যা ইচ্ছা অনুযায়ী) , নুন , ময়দা  , পেঁয়াজ কুচি,  কাঁচা লঙ্কা কুঁচি,  অল্প গোলমরিচ গুড়ো,  শুকনো লঙ্কা গুড়ো,  চালের গুড়ো,  সাদা তেল প্রণালী  :  সেদ্ধ ডিম গুলো পাতলা গোল গোল করে কেটে নিতে হবে। এক একটা ডিম থেকে ৪/৫ গোলাকার টুকরো হবে। এবার পকোড়ার ব্যাটার তৈরি করতে হবে।  একটি পাত্রে ময়দা,  নুন,  পেঁয়াজ কুচি,  কাঁচালঙ্কা  কুঁচি,  শুকনো লঙ্কা গুড়ো,  গোলমরিচ গুড়ো,  চালের গুড়ো,  অল্প সাদা তেল ও পরিমান মতো জল দিয়ে ঘন করে ব্যাটার তৈরি করে , সেদ্ধ ডিমের কুসুম সহ গোলাকার টুকরো গুলো ওই ব্যাটারে ডুবিয়ে,  ডুবো তেলে লালচে করে ভেজে নিতে হবে আর ভাজার পর চাট মশলা ছড়িয়ে পরিবেশন করতে হবে। 

Chicken drumstick

Image
                                                                                                                                     উপকরণ : চিকেন লেগ পিস্ , পাতি লেবুর রস, নুন , অল্প হলুদ  , পেঁয়াজ বাটা,  আদা বাটা,  কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, টক্ দই, অল্প জলে ভিজিয়ে রাখা কেসর (optional ) , ধনে গুড়ো, গরমমশলা গুড়ো,  জিরে গুড়ো,  শুকনো লঙ্কা গুড়ো,  Everest tanduri masala ( optional) , সাদা তেল  , গোলমরিচ গুড়ো (optional), ক্যাপসিকাম ডুমো করে কেটে রাখতে হবে।  প্রণালী: প্রথমে চিকেনের টুকরো গুলো পরিষ্কার করে নিয়ে , ওতে লেবুর রস (না থাকলে সাদা ভিনিগার পরিমাণ মতো) , নুন , হলুদ মাখিয়ে মিনিট ২০ রাখতে হবে।  এরপর জলীয় অ...

লাচ্ছা পরোটা

Image
                                      লাচ্ছা পরোটা                                                                                                            উপকরণ  : ময়দা  , নুন , টক্ দই , সাদা তেল , মাখন  প্রণালী  : ময়দায় নুন ও সাদা তেল দিয়ে   পুরোপুরি টক্ দই দিয়ে মেখে রাখতে হবে কম করে ঘন্টা ৪/৫ । আরো বেশি হলে আরো ভালো।  মেখে ভিজে ( জল ভালো করে চিপে নিয়ে) কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে  অথবা  পাত্র দিয়ে ঢেকে রাখতে হবে।  ফুলে উঠবে।  এবার ফুলে ওঠা মাখা ময়দা আবার একটু ঠেসে নিয়ে  লেচি কেটে বেলে নিয়ে,  ছোটবেলায় কাগজ দিয়ে বানানো জাপানি পাখার মতো এদিক ওদিক করে সরু করে মু...