চেলো কাবাব
চেলো কাবাব উপকরণ: মাটন কিমা, চিকেনের টুকরো বোনলেস (কাবাবের জন্য), বাসমতী চাল, মাখন , কেসর , আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা গুড়ো, পেঁয়াজ বাটা, পাতিলেবুর রস, টক্ দই, সাদা তেল , নুন , হলুদ , এভারেস্ট তন্দুরি মশলা (optional) , ডুমো করে কাটা পেঁয়াজ, ডুমো করে কাটা ক্যাপসিকাম, কাবাব স্টিক্ , ডিমের পোচ্ , টমেটো প্রণালী : মাটন কিমা পরিষ্কার করে মিহি করে বেটে নিতে হবে। কিমা বাটা ও চিকেনের টুকরো গুলো এবার টক্ দই, পাতিলেবুর রস, নুন, হলুদ, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, সাদা তেল, কেসর ভেজানো জল , তন্দুরি মশলা, শুকনো লঙ্কা গুড়ো মাখিয়ে আলাদা করে দুটো পাত্রে দুরকম মাংস ঢেকে রাখতে হবে ঘন্টা চারেকের জন্য। কাবাব তৈরির কাঠের স্টিক্ গুলো জলে ভিজিয়ে রাখতে হবে আগে । কাবাব বানানোর এক ঘণ্টা আগে চিকেনের মশলা মাখানো টুকরো গুলোর সাথে আগে কেটে রাখা পেঁয়াজের টুকরো...