চিকেন ভর্তা

চিকেন ভর্তা

১) চিকেন টুকরো গুলো ম্যারিনেট করে  রাখতে হবে মিনিট ২০ ।

২) ম্যারিনেট করতে হবে পরিমাণ মতো আদা রসুন বাটা, নুন, পাতি লেবুর রস, গোলমরিচের গুঁড়ো ও সাদা তেল দিয়ে।

৩) এবার এই মশলা মাখানো চিকেনের টুকরো গুলো কড়াই তে জল দিয়ে ১৫মিনিট সিদ্ধ করে নিয়ে, ঠাণ্ডা করে হাঁড় থেকে ছাড়িয়ে ছোট ছোট করে shredded করে নিতে হবে আর চিকেন স্টক আলাদা করে রেখে দিতে হবে।

৪) কড়াই তে সাদা তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি অল্প লাল করে ভেজে ওতে একে একে হলুদ গুঁড়া, কাশ্মীরি লঙ্কাগুড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়া, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

৫) এবার ওতে টমাটো টুকরো বা টমেটো বাটা ও টক্ দ‌ই দিয়ে আরো কষাতে হবে। পরিমাণ মতো মাখন দিতে হবে। কষাতে কষাতে তেল ছাড়বে।

৬) ওতে নুন( আগে দেওয়া ছিল, তাই অল্প ), মিষ্টি দিয়ে এবার ওই আধা সেদ্ধ shredded চিকেন দিয়ে , ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে সরিয়ে রাখা চিকেন স্টক দিয়ে ঢাকা দিতে হবে।

৭) সুসিদ্ধ হয়ে গেলে , সেদ্ধ ডিম টুকরো করে ছড়িয়ে দিতে হবে আর ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

এবার.....খাওয়ার অপেক্ষা.....

Comments

Popular posts from this blog

ফুলকপির কোর্মা

কিমা দিয়ে কাবলি ছোলা ঘুগনি

ক্রিসপি চিলি বেবীকর্ণ