KFC স্টাইল ফ্রায়েড চিকেন
KFC style ফ্রায়েড চিকেন উপকরণ : পরিষ্কার করা চিকেন লেগ পিস , নুন , হলুদ , গোলমরিচ গুঁড়ো , ময়দা , অল্প জল , ডিম , আদা বাটা , রসুন বাটা , সাদা তেল , শুকনো লঙ্কা গুঁড়ো , ধনে গুঁড়ো প্রণালী : পরিষ্কার করে ধোঁয়া চিকেন লেগ পিস গুলো জল ঝরিয়ে প্রথমেই একটা ছুরি দিয়ে চিরে দিতে হবে । যাতে মাখানো মশলা ভিতরে সহজেই ঢুকে যায় । এবার সব মশলা (ময়দা বাদে) একে একে দিয়ে , একটা ডিম ভেঙে সব মাখিয়ে রেখে দিতে হবে ঘন্টা ৩/৪ । এবার আরেকটা পাত্রে পরিমাণ মতো ময়দা , নুন , গোলমরিচ ও শুকনো লঙ্কার গুঁড়ো হাল্কা জলের ছিটে দিয়ে মিশিয়ে নিতে হবে। জল দেওয়ার ফলে কিছু কিছু ময়দা ছোট ছোট দলা পাকিয়ে যাবে , এবার ম্যারিনেটেড লেগ পিস গুলো ভালো করে ওই দলা পাকানো ময়দার কোটিং দিয়ে মাখিয়ে ...