Posts

Showing posts from June, 2019

মেথি চিকেন

Image
                          মেথি চিকেন  * চিকেন টুকরো গুলি পরিষ্কার করে ধুয়ে, টক দই ও নুন দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে ঘন্টা দুয়েক। * কড়াই তে সাদা তেল দিয়ে ওতে মেথি ফোড়ন দিয়ে , রসুন কুচি দিয়ে অল্প ভেজে , ওতে একে একে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদাবাটা ও শুকনো লঙ্কা বাটা দিয়ে অল্প নেড়েচেড়ে , ওতে ম্যারিনেট করা চিকেন দিয়ে ভালো করে কষাতে হবে। ডুমো করে কাটা আলু ও ওর মধ্যে দিয়ে কষাতে হবে।  * তেল ছাড়বে যখন, তখন হলুদ , মিষ্টি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিতে হবে।  * মাংস সুসিদ্ধ হলে , ঢাকা খুলে কসৌরী মেথি গুঁড়া করে ওপরে ছড়িয়ে , আবার ঢেকে দিয়ে, নামিয়ে ... কিছুক্ষণ রেখে পরিবেশন করতে হবে। ** মেথি ফোড়ন ও মেথি পাতা গুঁড়া অল্প দিতে হবে, নাহলে রান্না তেতো স্বাদের হতে পারে।

চিকেন রেজালা

Image
             চিকেন রেজালা * চিকেন টুকরো গুলি পরিষ্কার করে, নুন ও টক দই মাখিয়ে রেখে দিতে হবে ঘন্টা ২/৩ । * কড়াই তে সাদা তেল ও ঘি দিয়ে গরম হলে গোটা গরম মশলা, তেজপাতা ও গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একে একে পেঁয়াজ বাটা, আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে দ‌ই মাখা মাংস ওর মধ্যে দিয়ে কষাতে হবে। পরিমাণ মতো মিষ্টি, নুন ( আগে দেওয়া তাই অল্প ) দিতে হবে। * কষাতে কষাতে , ওর মধ্যে কাজুবাদাম বাটা, চারমগজ বাটা দিয়ে (পরিমাণ মতো ) দিতে হবে।  তেল ছাড়বে , ওর মধ্যে শাহি মরিচ গুড়া দিয়ে মিশিয়ে ঢেকে দিতে হবে। আলাদা জল না ও লাগতে পারে। দেখে দিতে হবে। চিকেন সুসিদ্ধ হলে,কেওড়ার জল ও ঘি ছড়িয়ে নামাতে হবে।