Posts

Showing posts from May, 2018

আম পানা

Image
                      ঘরের তৈরি আমের পানা                 * কাঁচা আমের (২টি মাঝারি মাপের) খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে , টুকরো করে কেটে আটি সহ , পুদিনা পাতা(১ আটি) , পরিমাণ মতো জলে ভালো করে সুসেদ্ধ করে নিতে হবে। * ঠাণ্ডা হলে সবটা ভালো করে চটকে নিয়ে আটি বাদ দিয়ে, ওই চঠকানো আমের সম পরিমাণ /সমপরিমাণের থেকে  অল্প কম পরিমাণ চিনি দিয়ে, অল্প আঁচে ফোটাতে হবে। একটু ফোটার পর ঠাণ্ডা করতে হবে। * এবার ছাকনী দিয়ে মিশ্রণ টা ছেকে নিতে হবে। * অল্প জোয়ান গুঁড়ো, অল্প মৌরী গুঁড়ো (দুই মিলেহাফ চা চামচ) বীট নুন ওতে দিয়ে, মিশিয়ে নিয়ে কাঁচের শিশিতে ভরে fridge এ রেখে দাও। *** তৈরি আম পানা। রোদ ভ্রমণ শেষে বাড়ি এসে, একটু জিরিয়ে, এই সরবত ২/৩ চামচ এক গ্লাস জলে মিশিয়ে খাও, খাওয়াও। **** খুব উপকারী।পেট ও ঠাণ্ডা করে। **** জোয়ান ও মৌরী গুঁড়ো আমি বাড়িতে করেছি, কিনতেও পাওয়া যায়।