মান কচু বাটা
মানকচু বাটা উপকরণ :- মানকচু , নারকেল কোরা , নুন , পাতি লেবুর রস অথবা ভিনিগার, সর্ষে বাটাটট , কাঁচা লঙ্কা ও সর্ষে তেল । প্রণালী : - খোসা ছাড়িয়ে মানকচুর টুকরো ভালো করে ধুয়ে নিয়ে হ্যান্ড গ্রেটারে গ্রেট করে নিয়ে ওর মধ্যে অল্প নুন ও পরিমাণ মতো পাতিলেবুর রস / ভিনিগার মাখিয়ে মিনিট ১৫/২০ রাখার পর , ওর থেকে চিপে সব রস বের করে শুকনো করে নিতে হবে । এবার মিক্সিতে ওই কচু , অল্প নুন ( আগে দেওয়া ছিল , তাই অল্প) , কাঁচালঙ্কা , নারকেল কোরা ও পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে , ভালোকরে মিশিয়ে বেটে নিলেই .... তৈরী মান কচু বাটা । *** গরম ভাতের সাথে খেতে অপূর্ব.....।।