ডিমের বাটি চচ্চড়ি
ডিমের বাটি চচ্চড়ি উপকরণ : সেদ্ধ ডিম গোল করে কেটে নিতে হবে , আলু পাতলা করে কেটে ধুয়ে নিতে হবে, পেঁয়াজ কুঁচি, কাঁচা লঙ্কা চেরা , হলুদ , নুন , সর্ষের তেল , মিষ্টি প্রণালী : একটা অ্যলুমিনিয়াম পাত্রে একে একে সেদ্ধ ডিমের টুকরো , আলু , পেঁয়াজ , কাঁচা লঙ্কা, সহ পরিমাণ মতো নুন, অল্প চিনি ( optional ),সর্ষে তেল ও জল দিয়ে পাত্রটা ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দিতে হবে । ফুটে ঘন হয়ে এলে নামিয়ে নিতে হবে । ** এটা গরম ভাত বা রুটির সঙ্গে দিব্যি জমবে। সেদ্ধ ডিমের টুকরো র কুসুম - ও ফুটে ঝোলের স্বাদ অনেকটাই বাড়িয়ে দেয়। *** সহজ রেসিপি।করে দেখতে-ই পারো ।